
কেয়ারগিভার
নার্সিংহোম/হাসপাতালে খাওয়া, গোসল, টয়লেট, চলাফেরা ও কথা বলে মন রাখা। ধৈর্য ও জাপানি কথা জরুরি।
নির্দিষ্ট দক্ষ কর্মী (SSW) এমন একটি জাপানি অবস্থান-অনুমতি, যেখানে দক্ষতা ও জাপানি ভাষা আগে থেকেই লাগে। আমরা ক্লাস থেকে প্রেরণ পর্যন্ত পাশে থাকি।
N5 বই খুলুন কেয়ারগিভার ইন্টারভিউ জাপানিজ স্টাডি — সব গাইড খুলুন আবেদন / যোগাযোগ
ক্লাসের N5 লেসন, শব্দ, ব্যাকরণ ও অডিও — এই সাইটের বই খুলুন।
জাপানে কিছু খাতে কর্মী কম। সেই ঘাটতি মেটাতে সরকার নির্দিষ্ট দক্ষ কর্মী অবস্থান চালু করেছে। এটি প্রশিক্ষণার্থী ভিসা নয় — সরাসরি কাজের অনুমতি। দুই স্তর: SSW(i) ও SSW(ii)।
বয়স ১৮-এর ওপরে এবং সুস্থ শরীর-মন। জাপান সরকার SSW-তে নির্দিষ্ট ডিগ্রি বাধ্যতামূলক করে না; স্কুল ভর্তিতে আমাদের ন্যূনতম শর্ত জানতে অফিসে কথা বলুন।
JFT-Basic অথবা JLPT N4+। কেয়ারগিভারে অতিরিক্ত Care Japanese test। ট্যাক্সি/বাস/রেল চালনায় সাধারণত N3 চাওয়া হয়।
আপনার খাতের স্কিল পরীক্ষা পাস। বাংলাদেশে কেয়ার, নির্মাণ ও কৃষিসহ খাতভেদে পরীক্ষা হয়; সময়সূচি বদলায়।
জাপানে SSW খাত আরও বেশি। আমাদের গ্রুপ এখন যে ছয় খাতে প্রার্থী তৈরি করে, সেগুলো নিচে। কাজের ধরন খাত অনুযায়ী আলাদা।

নার্সিংহোম/হাসপাতালে খাওয়া, গোসল, টয়লেট, চলাফেরা ও কথা বলে মন রাখা। ধৈর্য ও জাপানি কথা জরুরি।

মাটি, রোপণ, পানি-সার, ফসল তোলা, প্যাকিং। রোদ-বৃষ্টি-শীতে বাইরের কাজ মানতে হয়।

সামগ্রী বহন, কংক্রিট, স্ক্যাফোল্ড, নিরাপত্তা নিয়ম। শারীরিক শক্তি ও সাইট নিয়ম মানতে হয়।

মাল বা যাত্রী পরিবহন। লাইসেন্স, ভাষা ও খাতের পরীক্ষা আলাদা — ক্লাসে বিস্তারিত বলা হয়।

অতিথি সেবা, রিসেপশন, ঘর পরিষ্কারের সহযোগিতা। হাসিমুখে জাপানি কথা লাগে।

বিছানা তৈরি, তোয়ালে-চাদর বদল, ঘর গুছানো। হোটেল ও হাসপাতাল লিনেন সেবা।
জাপানি ক্লাস — N4 বা JFT
খাতের স্কিল টেস্ট
জাপানি কোম্পানির ইন্টারভিউ
চুক্তি ও COE
দূতাবাসে ভিসা, তারপর যাত্রা
COE সাধারণত জাপানি কোম্পানি ইমিগ্রেশনে আবেদন করে; সময় প্রায় ১–৩ মাস। ভিসা বাংলাদেশে জাপান দূতাবাসে। প্রেরণের জন্য বাংলাদেশের নিয়ম (BMET ইত্যাদি)ও মানতে হয়। আমাদের লাইসেন্স RL-192।
নিয়ম অনুযায়ী জাপানি সহকর্মীর সমান মজুরি। খাত ও এলাকাভেদে পরিমাণ আলাদা। ওভারটাইম, বিমা, ছুটি চুক্তিতে থাকতে হয়। নিচের সংখ্যা শুধু ধারণা — চূড়ান্ত অফার কোম্পানি দেয়।
প্রতারক এড়ান। চুক্তি ছাড়া টাকা দেবেন না। ভুয়া সার্টিফিকেট নিষিদ্ধ। “ভিসা গ্যারান্টি” বললে সরে থাকুন। আমাদের অফিসে এসে RL-192 লাইসেন্স দেখে নিন।

Campus Education-এ N4 ও JFT-Basic, কথা বলা এবং স্কিল টেস্টের ভাষা — আলাদা স্টাইলে পুরো গাইড রাখা আছে।
জাপানিজ স্টাডি বাটনSSW(i)-তে সাধারণত নয়। SSW(ii) পেলে শর্ত সাপেক্ষে সম্ভব।
না। JFT-Basic বা JLPT N4 লাগে। কেয়ারে অতিরিক্ত কেয়ার-জাপানিজ টেস্ট।
জাপানের আইনে SSW-তে উপরের বয়স কাটা সাধারণত নেই। নিয়োগকর্তা ও স্কুল নীতি আলাদা হতে পারে — অফিসে জিজ্ঞাসা করুন।
দীর্ঘ বৈধ অবস্থান ও শর্ত পূরণ হলে স্থায়ী বসবাসের পথ খোলা — গ্যারান্টি নয়। SSW(ii) সেই পথে সহায়ক।
সরকারি সূত্র (পড়ুন, কপি নয়): ssw.go.jp — SSW কী · ধাপ · জাপান দূতাবাস ঢাকা — SSW পরিচিতি
GLOBAL CAMPUS LIMITED
CAMPUS EDUCATION · YAMBU TRADE INTERNATIONAL RL-192
116/117 DIT Extension Road, G-Nat Tower 6F, Fakirapool, Dhaka-1000
Campus Education: Shewrapara, Begum Rokeya Sharani
Japan: 大阪市西淀川区中島1-9-19 · +81 70-7489-2232
+880 1815-781858 · +880 1672-375840 · WhatsApp +880 1642-324838